সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা, চিত্রাংকন, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়কত এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

 

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, সুশীলনের উপজেলা সমন্বয়কারি দিপালী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দুর্যোগে করনীয় বিষয়ের ওপর ফায়ার সার্ভিস মোরেলগঞ্জের একটি টিম, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করেন। মহড়া প্রদর্শন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *