সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোংলায় বিষ দিয়ে মাছ শিকার, বিষযুক্ত মাছসহ আটক-৩

মোংলায় বিষ দিয়ে মাছ শিকার, বিষযুক্ত মাছসহ আটক-৩

বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে বিষ, বিষযুক্ত মাছ, নিষিদ্ধ টোনাজাল, চটজাল এবং নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১০ এপ্রিল) আনুমানিক রাত ১০ টার দিকে তাদের আটক করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ বনরক্ষীরা।

আটককৃতরা হলেন: রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মোঃ শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মোঃ রহমান ইজারদারের ছেলে মোঃ মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মোঃ জাকির শেখের ছেলে মোঃ আঃ রহিম শেখ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির খুন্তাকোদাল খালে টহলকালীন সময়ে তাদের কাছ থেকে মাছধরার কাজে ব্যবহৃত বিষের বোতল, প্রায় ১০ কেজি চিংড়িমাছ, নিষিদ্ধ টোনাজাল, ১৫০০ফুট ঘনচটজাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আজ সোমবার (১১ এপ্রিল) সকালে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *