সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোংলায় বজ্রপাতে নিহত ১, আহত ১

মোংলায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ (মেঘনা সিমেন্ট ফ্যাক্টারীর বিপরীতে) এলাকায় বালু ভরাটের কাজ করাকালীন বজ্রপাতে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এনামুল শেখ কে উদ্ধার করে দিগরাজ ব্যাংক রোডের চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এনামুল শেখ এর মরদেহ বর্তমানে চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে।

ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। নিহত এনামুল সেখ (৩৫) রামপালালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ ফজিলত সেখ এর পুত্র। আহত মিলন শেখ (২২) মোংলার গোয়ালের মাঠ মোঃ রেজাউল শেখ এর পুত্র।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন জানান, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বজ্রপাতে একজন মরা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *