সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীব

মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীব

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল

পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সম্পাদক,বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ও তারার মেলা বিশেষ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মীর মঈন হোসেন রাজীব।

তিনি জেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে তিনি বলেন, ঈদ উল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।প্রতি ১ বছর সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদ উল আজহা।

ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী-পেশার মানুষকে।

সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত, পবিত্র ঈদ উল আযহা আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হোক আমাদের মূল মন্ত্র।
তিনি আরো বলেন, পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহার খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক সবার জীবন।ঈদ মোবারক।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *