সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মহারাজপুর ইউনিয়নের মা ও শিশু কর্ণার থেকে সেবা পাচ্ছেন মায়েরা

মহারাজপুর ইউনিয়নের মা ও শিশু কর্ণার থেকে সেবা পাচ্ছেন মায়েরা

কয়রা(খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের “মা ও শিশু কর্ণার”থেকে সেবা পাচ্ছেন এলাকার মা ও শিশুরা।
ডরপ্ ইভলভ্ প্রজেক্টের সহায়তায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুগ্ধদানকারী মা ও শিশুর জন্য এ সেবা চালু করেছেন।

মা ও শিশু কর্ণার থেকে সেবা নিয়ে বের হয়ে” মহারাজপুর গ্রামের সুমাইয়া খাতুন বলেন, অনেক সুন্দর হইছে৷ এরাম তো আগে দেখি নাই। ”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইউসুফ কবির জানান, ” ডরপ-ইভলভ প্রজেক্ট আয়োজিত পরামর্শ সভায় উপজেলা প্রশাসন থেকেও একটি ব্রেস্ট ফিডিং কর্নার করার বিষয়ে অনুরোধ করেন। ডরপ্ ইভলভ্ প্রজেক্ট আমাদের কে আরও উৎসাহিত করেছেন৷
ইউনিয়ন সচীব জনাব ফারুক হোসেন সরদার বলেন, ”আমরা অর্থবছর ২০২২-২০২৩ বাজেটে বিষয়টি রেখেছি এবং এটা করতে পেরে ভালো লাগছে, মা ও শিশু কর্ণার স্থাপন নিঃসন্দেহে একটি ভালো কাজ কারন নারী-পুরুষের সমতায়নে এটা আমাদের প্রথম পদক্ষেপ, এছাড়া স্বাস্থ্য সম্মত ও সুন্দর নিরালা পরিবেশ মা শিশুকে দুগ্ধ পান করাবেন”৷ উপজেলা ও জেলা প্রশাসন এর নির্দেশনা ছিলো এবং ডরপ্ ইভলভ্ প্রজেক্ট এর সুশীল সমাজ আমাদের এ ভালো কাজটি সম্পন্ন করতে আরও সহায়তা করেছেন, ডরপ্ ইভলভ্ প্রজেক্ট -কে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *