সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল

হাফিজুর রহমান শিমুলঃ
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আশাশুনি উপজেলার গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের আয়োজনে সোমবার (১লা ডিসেম্বর) আসর নামাজবাদে দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। এসময়ে বিএনপির শতশত নেতাকর্মীসহ সাধারণ মুসুল্লিবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহন করেণ। এসময় কাজী আলাউদ্দীন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রূপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার রূপকারে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। তাঁর সুস্থতা কামনার জন্য আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে আমরা এই হাফিজিয়াখানার এতিম বাচ্চাদের জন্য খাসি ছাগল কোরবানি করছি। মহান আল্লাহতালা মহান নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানেরশীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *