আল-হুদা মালী, (শ্যামনগর) সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলাম ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং চলমান সেবা কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। পরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবাদান কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে (ইউএনও) দেদারুল ইসলাম সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিক যেন দ্রুত ও সহজে সরকারি সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম, নাগরিক সেবা প্রদান, জন্ম-মৃত্যু নিবন্ধন ও ডিজিটাল সেন্টারের সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান আরও উন্নত করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জি,এম, আব্দুর রউফ, ৪নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়ল, বুড়িগালিনি ইউনিয়ন পরিষদের সচিব সিরাজুল ইসলাম, ও স্থানীয় জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পরিদর্শন শেষে ইউএনও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply