সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার ভূমি মো: আসাদুজ্জামন এর সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

আলোচনা সভায় শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী,শ্যামনগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, হায়বাতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীবৃন্দ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *