সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
বিশ্ব বাঘ দিবস ২০২৩ উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা 

বিশ্ব বাঘ দিবস ২০২৩ উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা 

উপকূলীয় অঞ্চল( শ্যামনগর) প্রতিনিধিঃ
“বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব বাঘ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক মফিজুর রহমান চৌধুরী, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা ফজলুল হক, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম,সাতক্ষীরা ওয়াইল্ড টিম ফিল্ড  ফ্যাসিলেটেটর সনজিৎ কুমার মন্ডল, ইনসাফ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন,বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বনজীবী, জেলে, বাঘ বিধবা সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *