সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ড ১৫ দোকান ঘর ভস্মীভূত, ৩ ফায়ার কর্মী আহত

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ড ১৫ দোকান ঘর ভস্মীভূত, ৩ ফায়ার কর্মী আহত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ১৫ দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার রাত এগারোটার দিকে জেলার রামপাল উপজেলার গুনাই ব্রিজ সংলগ্ন গোনাবাজারে এ ঘটনা ঘটে। আহত ফায়ার ফাইটার ইছাবুল মোল্লা, টুটুল সরকার ও আব্দুল কাদের জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত এগারোটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোনা বাজারে যায় মংলা ও রামপাল উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ সময় আগুন নেভাতে গিয়ে আমাদের তিনজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে বাজারের ১৫ থেকে ২০ টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। আমরা এখন ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *