সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় পরবর্তী বাংলাদেশী জেলেদের পরিবারের নিকট হস্তান্তর

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় পরবর্তী বাংলাদেশী জেলেদের পরিবারের নিকট হস্তান্তর

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় পরবর্তী বাংলাদেশী জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করেছে শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ এবং ২৩ অক্টোবর ২০২৫ তারিখে ২ টি ভারতীয় ফিশিং বোট ও ২৩ জন জেলেসহ আটক করে। অপরদিকে, গত ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫ টি বাংলাদেশী ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এ বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২ টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশী জেলেসহ ৫ টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

পরবর্তীতে অদ্য ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১ টায় বাংলাদেশী জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *