সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বগুড়ায় পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন

বগুড়ায় পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ডোপ টেস্ট করা যাবে পুলিশ হাসপাতাল থেকে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় ডোপ টেস্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ।

উদ্বোধ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, পুলিশ নিয়োগ প্রাথী, বাস ট্রাক চালকদের ডোপ টেস্ট করার ব্যবস্থা অগ্রাধিকার দেয়া হচ্ছে। চালকদের মাদক মুক্ত রেখে পুলিশ নিরাপদ সড়ক তৈরি করতে চায় । মূলত যারা সড়ক ও মহাসড়কে যানবাহন চালায় এবং সড়কে মোটরযানের দুর্ঘটনা কমাতে ডোপ টেস্ট করা জরুলী। চালকদের ডোপ টেস্ট করে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।

এতে তারা মাদক গ্রহণ থেকে বিরত থাকবে, পুলিশ হাসপাতালে এই টেস্ট করতে ৯০০ টাকা দিতে হবে এবং দ্রুত রিপোর্ট দেওয়া হবে।

ডোপ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বগুড়া বিআরটিএ’র সহকারী পরিচালক মঈনুল হক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহাম্মেদ মিঠু, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল,পরিবহন মালিক নেতা তৌফিক হাসান ময়না প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *