সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
ফকিরহাটে ভেনামী চিংড়ির পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় ৩ লাখ পোনা জব্দ

ফকিরহাটে ভেনামী চিংড়ির পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় ৩ লাখ পোনা জব্দ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ-এ ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় প্রায় ৩ লাখ পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। শনিবার ( ১২) আগস্ট সকালে এ ঘটনা ঘটে।

মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মৎস্য চাষিরা জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রি করে আসছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্থানীয় মৎস্য চাষিরা।
শনিবার সকালে উপজেলার ফলতিতা মৎস্য আড়তে এক ব্যক্তি ওই ভিন্ন মাছের পোনা বিক্রির সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়ীরা প্রায় ৩ লাখ ভিন্ন মাছের পোনা জব্দ করে। এসময় মাছের পোনা বিক্রি করতে আসা ওই ব্যক্তি দ্রুত দৌড়ে একটি চলন্ত বাসে উঠে পালিয়ে যায়। পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা ফলতিতা কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার , উপজেলা মৎস্য বিভাগের মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাশ, থানা পুলিশের উপ-পরিদর্শক সাহাবুর রহমান সহ স্থানীয় মৎস্য চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভেনামী চিংড়ি মাছের পোনার কথা বলে ভিন্ন মাছের পোনা বিক্রি করে আসছে। আজ সকালে ওই ব্যক্তি পোনা বিক্রি করতে আসলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য বিভাগের লোকজন এসে ভিন্ন মাছের পোনা শনাক্ত করেন। এরপর তা সকলের উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *