সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
পূর্ব সুন্দরবনে হরিন শিকারের ফাঁদ ও মাংস সহ আটক ৩

পূর্ব সুন্দরবনে হরিন শিকারের ফাঁদ ও মাংস সহ আটক ৩

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকায় হরিণ ধরা ফাঁদ ও রান্না করা হরিণের কিছু মাংসসহ তিন শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। সে সময় একটি ট্রলার জব্দ করা হয়েছে। আটক শিকারীদের রবিবার (২ জুলাই)দুপুরে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১ জুলাই) দিবাগত রাতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুকপাড়া এলাকায় বনের মধ্যে ফাঁদ পাতা অবস্থায় তিন শিকারিকে আটক করে।আটককৃতরা হল নিজাম চাপরাশি,হানিফ ও মিরাজ। এদের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এসময় ছগীর ও রাসেল নামে অপর দুই এদের সহযোগি শিকারি বনের মধ্যে পালিয়ে যায় বলে বনরক্ষীরা জানান। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩০০ ফুট হরিণ শিকারের ফাঁদ ও একটি ট্রলার জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এসব শিকারিরা একটি হরিণ জবাই করে রাতেই ট্রলারে বসে রান্না করে খেয়েছে এবং অবশিষ্ট মাংস আনিস মোল্লা নামের এক শিকারির মাধ্যমে পাচার করেছে বলে আটককৃতরা স্বীকার করেছে। এসময় শিকারিদের কাছ থেকে রান্নাকরা কিছু মাংস উদ্ধার করা হয়েছে বলেও এসিএফ জানিয়েছেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *