সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন
পূর্ব শরণখোলা রেঞ্জের বনবিভাগের অভিযানে ১১ হরিণ শিকারি আটক

পূর্ব শরণখোলা রেঞ্জের বনবিভাগের অভিযানে ১১ হরিণ শিকারি আটক

সরণখোলা প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবন সরণখোলা রেঞ্জের বনবিভাগের সদস্যারা গোপন সংবাদ ভিত্তিতে সুন্দরবন থেকে ১টি মৃত হরিণ, ফাঁদ ও ২টি ট্রলারসহ ১১ হরিণ শিকারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর রাতে বাগেরহাট সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে তাদের কে আটক করে।

এ সময় তাদের কাছে থেকে একটি মৃত হরিণ, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও দুইটি ট্রলার জব্দ করেন বনবিভাগের সদস্যারা। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় আটক শিকারিদের শরোণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন।হরিণ শিকারিদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান পরিচালনা করে ১১ জন হরিণ শিকারিকে আটক করছেন। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ডিমের চরের বনে তল্লাশি করে হরিণ শিকারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ পাওয়া গেছে। এবং ফাঁদে আটকে থাকা একটি মৃত হরিণ উদ্ধার করছে। এছাড়া তাদের দুইটি ট্রলার জব্দ করেছে।তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার (১১ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *