সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
পাল্টা পাল্টি অভিযোগ শ্যামনগর আটুলিয়া ইউপি’ র সামনে ঘর বাধার সময় থানা পুলিশের হস্তক্ষেপে বন্ধ

পাল্টা পাল্টি অভিযোগ শ্যামনগর আটুলিয়া ইউপি’ র সামনে ঘর বাধার সময় থানা পুলিশের হস্তক্ষেপে বন্ধ

শ্যামনগর প্রতিনিধিঃ

উপজেলার আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ বাবু জানান,১১ মার্চ (শনিবার) সকাল সাড়ে ৭ টার সময় নওয়াবেঁকী গ্রামের মৃত সামছুল হক মোড়লের ছেলে শাহাদাত, সাইফুল ইসলাম,,মৃত ফজলুল হক মোড়লের ছেলে বাবলু মোজাম এর ছেলে আব্দুল হালিম লাকি সহ ৭/৮ জন ইউপি পরিষদের সামনে কয়েকটি গাছ কেটে ঘর বাধার চেষ্টা করে। এ সময় কয়েকজন চোকিদার বাঁধা দিলে তাদেরকে মারপিট করে। এসময় তিনি থানায় ফোন দিলে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘর বাঁধার কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় যাওয়ার অনুরোধ করেন।

ঞ্জ

চেয়ারম্যান আরো জানান, উক্ত জমির জন্য ইতিমধ্যে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। অপর দিকে শাহাদাত হোসেন বাদী হয়ে ইউপি সদস্য সহ ১১জনকে বিবাদী করে শ্যামনগর থানা একটি অভিযোগ করেছেন। তিনি বলেন যে জায়গায় তিনি ঘর বাধছিলেন উক্ত জমি কোবলাকৃত জমি। এ জমিতে শ্যামনগর সরকারি জজ আদালতে দেং ১০৭/৯৯ নং মামলায় ডিগ্রি পেয়েছেন। যার পরিমান ৪ শতক। এ ছাড়া তিনি আরো জানান,ইউপি সদস্য মোশারফ ও আখতারুজ্জামান লিটিল চেয়ারম্যানের সাথে মীমাংসা করে দেওয়ার জন্য দুই লক্ষ টাকা চায়। সর্বশেষ এক লক্ষ টাকা দাবি করে। পরিশেষে তার স্ত্রীর নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *