সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
নরসিংদীতে বেলাবতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে বেলাবতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী বেলাবতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বড়িবাড়ি নীলকুঠি ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে এই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বড়িবাড়ি-নীলকুঠি এলাকার যুব সমাজদের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূরল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন স্থানীয় মেম্বার মোঃ সবুজ মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ, উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ মেরাজ মাহমুদ,তামান্না আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাব উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনামুল হক মাস্টার প্রমূখ।
প্রতিবছরের ন্যায় এবছরও আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আশেপাশের এলাকা থেকে হাজারো নারী পুরষ জড়ো হয়। প্রতিযোগিতায় বড় ৫টি দল ও ছোট ২টি দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় বিজয়নগর বি-বাড়িয়ার হোসেন মিয়া, রানার্স আপ হয় হবিগঞ্জের বাশু মিয়ার দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *