সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
নওয়াবেঁকী-পাখিমারা ঘাটের ফেরি অধিকাংশ সময় বন্ধের অভিযোগ উঠেছে 

নওয়াবেঁকী-পাখিমারা ঘাটের ফেরি অধিকাংশ সময় বন্ধের অভিযোগ উঠেছে 

 নুরউল্লাহ হোসেন আটুলিয়া (শ‍্যামনগর) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী পাখিমারা ঘাটে ফেরি সার্ভিস চালুর ফলে উপকূলীয় পদ্মপুকুর, গাবুরা, আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর দুই তীরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুতর করতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাট নির্মাণ করা হয়েছে।( ৩জুলাই২০২২)তারিখ রবিবার  বেলা ১১টায় ফেরিটি চলাচলের শুভ উদ্বোধন করা হয়।
 দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরায় সড়ক যোগাযোগের জন্য বহু প্রতীক্ষিত নওয়াবেঁকী-পাখিমারা ঘাটে ফেরি অধিকাংশ সময় বন্ধের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টায় ফেরিটি বন্ধ থাকে । এ সময় ফেরির কেবিনের ভিতরে খালাসি শহীদুজ্জামান শুয়ে থাকতে দেখা যায়। কাছে যেয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি সাংবাদিক দের প্রশ্নের জবাবে বলেন গত ১৫ দিন যাবত ফেরি অধিকাংশ সময় বন্ধ থাকে ।পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের রাস্তা জরাজীর্ণ ভাঙ্গাচড়ার কারণে আমাদের পরিবহন চলাচল বেশির ভাগ সময়ে বন্ধ থাকে । খালাসি শহীদুজ্জামান আরো বলেন আমাদের ফেরিতে মোট কর্মচারী   ৪ জন, ২ জন  চালক ছুটিতে থাকায় ফেরি টি এখন বন্ধ আছে তবে ছুটি কাটিয়ে চালকরা আসলে আগের মত ফেরি চলাচল করবে। এমতঅবস্থায় পূর্বের ন্যয় নৌকায় চলাচল করতে হয় পাখিমারা,গাবুরা,নওয়াবেঁকি এই দুই পাড়ের  জনসাধারণের। স্থানীয়রা বলেন কি লাভ হলো এত টাকা ব‍্যয় করে সেই তো আমাদের চলতে হচ্ছে ট্রলারে,নৌকায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *