সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণায় আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা হওয়ায় সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে স্বত:স্ফুর্তভাবে শহরে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর তফশীল ঘোষণার পরপরই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহরসহ সদরের ১৪টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগ ও জেলা মহিলা আওয়ামী লীহসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের ব্যাণারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা স্বত:স্ফুর্তভাবে শহরে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *