সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দেবহাটায় দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেবহাটায় দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেবহাটা প্রতিনিধি:

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে দেবহাটায়। শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেকে কাটা হয়। পরে আলোচনা সভায় দৈনিক আমার সংবাদ পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লিগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসাইন মাছুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও দৈনিক আমার সংবাদ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহরিয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সংবাদপত্র হল স্বাধীন মত প্রকাশের একটি মাধ্যম। সমাজের অসংগতি, নানা সমস্যা তুলে ধরে আলোর মুখ দেখানো। তাই এই সংবাদমাধ্যম ও তাদের কর্মীরা যেনো সমাজের সমস্যা তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সে বিষয়টি নজর দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দৈনিক আমার সংবাদ পত্রিকা সফলতার সাথে এগিয়ে যাক সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *