সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দেবহাটায় অপরিকল্পিত ঘেরো পানি নিষ্কাশন নালা খনন উদ্বোধন

দেবহাটায় অপরিকল্পিত ঘেরো পানি নিষ্কাশন নালা খনন উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় (অর্থায়নে) বোরো আবাদের লক্ষে অপরিকল্পিত ঘেরে পানি নিষ্কাশন নালা (বরো-পিট) খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার নোড়া চারকুনি এলাকার ওয়াহেদ মোল্লার ঘের হতে ওমর আলীর ঘের পর্যন্ত নালা খনন কাজের উদ্বোধন করা হয়। উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লিগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শওকত ওসমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আলাউর রহমান সিদ্দিকী, আহমাদ সাঈদ, মোঃ জাহিদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক নওয়াব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য ইসমাইল গাজী সহ স্থানীয় কৃষকবৃন্দ।
বক্তরা বলেন, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি বিভাগকে এগিয়ে নিতে হবে। তাই প্রযুক্তি সাথে কৃষি ও কৃষকের সম্পর্ক উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, তারই লক্ষ্যে দেবহাটার নোড়া চারকুনি এলাকার মৎস্য ঘেরে প্রায় ৪৫ বছর পরে নতুন ভাবে বোরো ধান চাষ শুরু হয়েছে। কিন্তু অপরিকল্পিত ঘেরে পানি নিস্কাশন নালা না থাকায় ধান চাষে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছিল। পরে উপজেলা পরিষদ ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে পানি নিস্কাশসের জন্য নালা তৈরীর কাজ হাতে নেওয়া হয়। উদ্যোগটি বাস্তবায়ন হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশা সঞ্চয় হয়েছে। পানি নিষ্কাশন নালাটি খনন সম্পন্ন হলে চারকুনি গ্রামের অন্তত ৫০০ বিঘা জমিতে আগামী বোরো মৌসুমে বোরোধান আবাদ হবে বলে আশা করা যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *