সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দেবহাটায় নাশকতা সহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার

দেবহাটায় নাশকতা সহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি:সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে নাশকতা, ওয়ারেন্টভূক্ত, চুরি মামলায় মোট ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযানে দেবহাটা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

দেবহাটা থানার এসআই গোলাম আজম, শোভন দাশ, সেলিম রেজা, এএসআই জাহিদুর রহমান পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেফতার করে।

আটককৃত আসামিরা হলেন নাশকতা মামলায় তিলকুড়া গ্রামের ডাঃ মিজানুর রহমান, কোমরপুর গ্রামের জাবিরুল ইসলাম, দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সামাদ, বসন্তপুর গ্রামের ইদ্রিস আলী।

এনজিআর মামলায় জগন্নাথপুর এলাকার শামছুর রহমানের ছেলে কামরুজ্জামান লেলিন ও রফিকুল ইসলাম ভেলু, আব্দুল গফ্ফারের ছেলে ইয়াসিন আলী, দেওয়ান আলীর ছেলে রওশন।

নারী শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী টাউনশ্রীপুরের রফিকুল ইসলামের ছেলে
আশরাফুল কবীর।

চুরি মামলায় দক্ষিণ পারুলিয়া এলাকার আলফার উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উক্ত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, দেবহাটার আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *