সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলা ঈদগাহ বাজার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মো. আনারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সখিপুর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সাধরাণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব আলম খোকন, বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নর বিশ্বাস, শরৎ চন্দ্র ঘোষ, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মণ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, দেবহাটা সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিনুর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
পরে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *