সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলা ঈদগাহ বাজার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মো. আনারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সখিপুর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সাধরাণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব আলম খোকন, বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্লা, মনিরুল ইসলাম মনি, শরৎ চন্দ্র ঘোষ, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মণ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, দেবহাটা সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিনুর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
পরে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *