সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
দুই ভাই ৯৯৯ কলের সুবিধায় ফিরে পেল পরিবার কে

দুই ভাই ৯৯৯ কলের সুবিধায় ফিরে পেল পরিবার কে

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ

খুলনা মেট্রোপলিটন হরিণটানা থানা পুলিশ ২৭ সেপ্টেম্বর শিশু শয়ন মন্ডল (৫) ও চয়ন মন্ডল (৮) কে তাদের মায়ের কাছে হস্তান্তর করেছেন।শিশু দুটি বিএনপির খুলনায় রোডমার্চে অংশ নিতে আসা বাসে উঠে বাগেরহাট থেকে খুলনায় আসে কিন্তু বাস ফিরে গেলেও ফেরা হয়নি শয়ন ও চয়নের। হরিণটানা থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার সময় জনৈক শারমিন নামের একজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে বলেন যে, হরিণটানা থানাধীন বিসমিল্লাহ আবাসিক এলাকায় ২ জন শিশু এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তাদের কাছে ঠিকানা জানতে চাইলে তারা বলছে যে তারা এই এলাকার নয়। অতঃপর হরিণটানার থানার এএসআই মোঃ আবু সালেহ কে বিষয়টি অবহিত করা হলে। তিনি সঙ্গীয় মোবাইল-৪৪ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং শিশু দুটিকে উদ্ধার করে হেফাজতে গ্রহণ করেন।পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে,তাদের বাড়ি বাগেরহাট জেলার বারাকপুর গ্রামে।তাদের পিতার নাম সুভল মন্ডল।তারা মিছিলের বাসে উঠে খুলনায় এসে নামে। পরে হাটত হাটতে পথ ভুলে খুলনা মহানগরীর বিসমিল্লাহ আবাসিক এলাকায় চলে এসেছে। পরে শিশু দুটির মা মালতী মন্ডলের সাথে যোগাযোগ করে ভিকটিমদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আসার জন্য অনুরোধ জানানো হয় এবং তিনি ২৭ সেপ্টেম্বর এসে সোনাডাঙ্গা ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ছেলে দুটিকে নিজ জিম্মায় গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন,ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মোছাঃ পারভীনা খাতুন,শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত,হরিণটানা থানার এসআই আসমা খাতুন, ডিউটি অফিসার এএসআই রহিমা খাতুন,নারী কনস্টেবল ফারহানা খাতুন ও সাদিয়া আক্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *