সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
তালায় চুরির অপবাদে নিরীহ ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা

তালায় চুরির অপবাদে নিরীহ ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা

তালা প্রতিনিধিঃ

তালা উপজেলার পল্লীতে চুরির অপবাদে মোঃ সাইদুল ইসলাম সানা (৪০) কে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা হয়েছে। নির্যাতনের শিকার উপজেলার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের আজগার আলী সানার ছেলে সাইদুল ইসলাম সানার স্ত্রী লিলিমা খাতুন বাদী হয়ে ৭ জনকে আসামী করে গত বৃহস্পতিবার বিজ্ঞ আমলী ৬নং আদালতে উক্ত মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, তালা উপজেলার নওয়াকাটি গ্রামের মৃতঃ নওশের আলী সরদারের পুত্র রেজাউল ইসলাম ময়না ২০ হাজার ধার নেয় সাইদুল সানার কাছ থেকে। কয়েক দফায় ১৫ হাজার টাকা পরিশোধ করে দেয়। বাকি ৫ হাজার টাকার ফেরত চাইলে নানান তালবাহানা শুরু করে ময়না। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর উক্ত টাকা চাইতে গেলে রেজাউল ইসলাম ময়না তার বাড়ির মটর চুরি হওয়ার অপবাদ দেয়। এক পর্যায়ে ময়নার নেতৃত্বে রাঢ়ীপাড়া গ্রামের সোবহান মোল্যা, সাগর মোড়ল, হাশেম মোড়ল, নওয়াকাটি গ্রামের একরামুল, জসিম সরদার, সজীবসহ কয়েকজন তাকে একটি গাছের সাথে পিটমোড়া দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এ সময় সাইদুলের স্ত্রী লিলিমা খাতুন ও মা জাহানারা বেগম দুর্বৃত্তদের পা জড়িয়ে ধরলে তাদেরকেও মারপীট করা হয়। এক পর্যায়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরদিন শুক্রবার সকালে পুলিশ সাইদুল ইসলামকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে তালা হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে ৮/১০টি সেলাই দেয়া হয়। বর্তমানে হাসপাতাল বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে সাইদুল সানা। ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মাথা, পা ও কোমরের এক্সরেসহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। এদিকে উক্ত ঘটনায় জড়িত রেজাউল ইসলাম ময়নাসহ ৭জনকে এবং অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে গত বৃহস্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৬নং আদালতে ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৯২/৩৯৪/৫০৬ (২য় অনুঃ)/৩৪ দন্ড বিধি মোতাবেক একটি মামলা দায়ের করেন মোঃ সাইদুল ইসলাম সানার স্ত্রী লিলিমা খাতুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *