সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল _এইচ,এম,বদিউজ্জামান সোহাগ

জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল _এইচ,এম,বদিউজ্জামান সোহাগ

সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ

সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ কাপুড়িয়া পট্টিতে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ, এম বদিউজ্জামান সোহাগ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার মোসলেম উদ্দিন,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সোহাগ বলেন, জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল। আর আওয়ামীলীগ সরকার মোংলা বন্দরকে গতিশীল করেছে। এসময়ে জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন,আপনারা মনে মনে নিজেদের ইসলামের ধারক বাহক মনে করেন আর দেশে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী রিসার্স সেন্টার করেছেন জননেত্রী শেখ হাসিনা। আজ পদ্মা সেতুর যে সুফল আপনারা ভোগ করছেন তা আওয়ামীলীগের অবদান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *