সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
জেলে- বাওয়ালি ও পর্যটকদের জন‍্য  তিন মাস পরে খুলে দেওয়া হলো সুন্দরবন

জেলে- বাওয়ালি ও পর্যটকদের জন‍্য  তিন মাস পরে খুলে দেওয়া হলো সুন্দরবন

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ

 সুন্দরবনে প্রবেশে তিন মাস নিষেধাজ্ঞা শেষ হতেই সুন্দরবনে প্রবেশ করল পর্যটক ও কাঁকড়া আহরণ, মাছ শিকার কারী জেলে (১সেপ্টেবর ২০২৩) শুক্রবার সকাল থেকে।
প্রথম দিনে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ১৪টি ট্রলারের পাশ হয়েছে, সুন্দরবনে পর্যটক প্রবেশ করেছে ১৮৩ জন।
সাতক্ষীরা রেঞ্জের চার স্টেশনে বি, এল, সি জমা হয়েছে মোট ২৮৫৪টি একটি বি, এল,সিতে ২থেকে ৪ জন জেলের নামে পাশ হয়েছে বলে জানান বনবিভাগ।
 এক সপ্তাহের মেয়াদ নিয়ে সুন্দরবনে গিয়েছে এসব জেলেরা।
 সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে প্রথম দিনে ৩০০ টি পাশ নিয়ে  ৭৫০ জন জেলে মাছ,কাঁকড়া শিকার করতে গিয়েছে।
সরজমিনে বুড়িগোয়ালিনী স্টেশনে যেয়ে দেখা যায় জেলেরা লাইন ধরে পাশ নিচ্ছে।
বুড়িগোয়ালিনী ও গাবুরার জেলেদের কাছে
তিন মাস পরে সুন্দরবনে যাচ্ছে,এখন কেমন লাগতেছে জানতে চাইলে জেলেরা বলেন,টানা তিন মাস পরে সুন্দরবনে বৈধ ভাবে প্রবেশ করে মাছ, কাঁকড়া আহরণ করবো এ জন‍্য খুশিতে আছি আমারা।
বনবিভাগ থেকে পাশ নেওয়ার পরে জেলেদের নৌকা রেঞ্জ কর্মকর্তার ঘাটে যেয়ে চেক করার পরে এক একটি করে নৌকা ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে।
এবিষয়ে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম,কে,এম ইকবাল হোসাইন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিটি নৌকায় বি,এল,সি নাম্বার দেখে এবং কোন নৌকায় অবৈধ জাল ও বিশের বোতল আছে কিনা আমারা এক একটি করে নৌকা চেককরে ছেড়ে দিয়েছি।
তিনি আরো বলেন সকল জেলেদের বন বিভাগের নিদর্শনা মেনে চলার আহবান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *