সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
জাতীয় যুবনীতি বাস্তবায়নে কালিগঞ্জে অধিপরামর্শ সভা

জাতীয় যুবনীতি বাস্তবায়নে কালিগঞ্জে অধিপরামর্শ সভা

মাসুদ পারভেজ কলিগঞ্জ থেকেঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা রুপন্তরের উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি বাস্তবায়নে কালিগঞ্জে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯জুলাই) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও পিস কনসোডিয়ামের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাপাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা পুরোহিত সমাজের সভাপতি তারক চন্দ্র আচার্য, পিস ক্লাবের সদস্য শেখ হারুন, আলামিন প্রমূখ।

রূপান্তরের কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মিনহাজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়ক গোলাম কিবরিয়া ও সুমিত শাহরিয়ার, সভায় বিভিন্ন ইউনিয়নের পিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন‌।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *