
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ৭নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এ দিন জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হবে, যার মধ্যে রয়েছে—আলোচনা সভা, দোয়া মাহফিল ও পতাকা উত্তোলন শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা।
উক্ত প্রস্তুতি সবাই উপস্থিত ছিলেন
বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির নেতা ফজলুল করিম, জিএম রুস্তম আলী,এম,এম হেলাল উদ্দিন, ওহিদুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,২ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,৪ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলালসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
Leave a Reply