গত ২৯ও ৩০ মার্চ২০২৩ বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫,৬ ও ৯ নং ওয়ার্ডের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে মোবাইল ক্যাশ ট্রান্সফার এর মাধ্যমে ১৫০০০ টাকা করে সর্বমোট ত্রিশ লক্ষ টাকা ও ২৪০ পরিবারে ২০০ লিটার করে একটি সুপেয় পানি সংরক্ষণ টাংক প্রদান করা হয়।
টাংক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশন এর পরিচালক গোবিন্দ ঘোষ, প্রোগ্রাম কো-অডিনেটর জোশেফ মন্ডল, হিসাব রক্ষক উত্তম কুমার ঘোষ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৫,৬ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ বেসরকারী প্রতিষ্টান মুক্তি ফাউন্ডেশনের অন্যান্য নেত্রীবৃন্দ।
Leave a Reply