সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
জন্মাষ্টমী উপলক্ষে মোরেলগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

জন্মাষ্টমী উপলক্ষে মোরেলগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোরেলগঞ্জ শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। পরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুজা উদযাপন কমিটির সভাপতি কমিশনার শংকর কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আমিরুল আলম মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান,ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তাজিনুর রহমান পলাশ,বাবু স্বপন কুমার সাহা প্রমুখ।আলোচনা সভা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *