সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মুহিতুর রহমান,
বাগেরহাট জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপন বিশ্বাস, তাওসিক তাজ, কবির আকন্দ, অজিয়ার শিকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক।

এ সময় তারা শিক্ষক লাঞ্ছিত করার সাথে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেফতার পূর্বক সরকার ও প্রশাসনের কাছে তার দৃটান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান অন্যথায় সারা বাংলাদেশের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচী গ্রহণ করবেন বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার বেলা ১১টায় এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছিল চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে। ওই কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এ সময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারেন ছাত্র সাইফুল আমিন শীর্ষ। অস্বাভাবিক হয়ে ওঠে পরীক্ষার হল। শিক্ষককে মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *