সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
চাঁদাবাজি–দখলবাজিমুক্ত সুশাসনই জামায়াতের অঙ্গীকার – গাজী নজরুল ইসলাম

চাঁদাবাজি–দখলবাজিমুক্ত সুশাসনই জামায়াতের অঙ্গীকার – গাজী নজরুল ইসলাম

ফয়সালল আহাম্মেদ শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা :সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,“জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনেই আমরা বিশ্বাস করি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান ও নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, মাওঃ আব্দুল বারী প্রমুখ। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *