সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস .সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্টান

গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস .সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্টান

গাবুরা( শ‍্যামনগর)প্রতিনিধিঃ

বৃহস্পতিবার সকাল ১০ টায় গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম ইয়াসমিনুর রহমান লিংকনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি, এম শফিউল আযম লেনিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জি এম গোলাম মোস্তফা, সাবেক ইউ’পি সদস্য জি এম আব্দুল মান্নান খোকা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মল্লিক আনোয়ার সাদাৎ। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ।। প্রধান অতিথির বক্তব্যে লেনিন বলেন বর্তমান শিক্ষাবান্দব সরকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতে নতুন বই উপহার দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে সুশিক্ষিত হয়ে দেশের সেবায় নিজদের আত্মনিয়োগ করে এই বিদ্যালয়ের সুনাম অর্জন হোক।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন সোহাগ করেছি শাসন করেছি সবটাই তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য
বিগত দিনে স্কুলের ফলাফলে স্কুলের সুনাম অর্জিত হয়েছে দোয়া করি তোমাদের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম আরও অর্জিত হোক।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো: আব্দুল হান্নান ও জি এম কামরুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *