সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট

বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট

এম এ হালিম,শ্যামনগর থেকে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে উপজেলার দক্ষিণ বড়কুপট নদীরপাড় পূজা মণ্ডপে এবার বিশেষ আকর্ষণ হিসেবে নির্মাণ করা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী এক দৃশ্যপট—দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগ এবং প্রিয়তমা সতীর বিয়োগে ভগবান শিবের মহাতাণ্ডব।
মাটি ও ফাইবার দিয়ে নির্মাণ করা হচ্ছে প্রায় ২৫ ফুট উচ্চতার বিশাল আকৃতির প্রতিমা। আয়োজকদের দাবি, এটি খুলনা বিভাগের সর্ববৃহৎ উচ্চতা সম্পন্ন প্রতিমা। ব্যতিক্রমী নান্দনিকতা ও পৌরাণিক কাহিনির উপস্থাপনার কারণে পূজার আগে থেকেই এ মণ্ডপকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, পুরাণের কাহিনি ও ধর্মীয় আবেগকে শিল্পের মাধ্যমে তুলে ধরতেই এবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমার মাধ্যমে দক্ষযজ্ঞের ঘটনাপ্রবাহ, সতীর আত্মত্যাগ এবং সতীর মৃত্যুর পর শিবের শোক, ক্রোধ ও মহাতাণ্ডবের দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। বিশাল আকৃতির প্রতিমার পাশাপাশি মণ্ডপসজ্জাতেও থাকবে ভিন্নধর্মী আয়োজন।
দক্ষিণ বড়কুপট নদীরপাড় পূজা মণ্ডপের সভাপতি শিবু বাবু বলেন, নদীরপাড়ের এই পূজা মণ্ডপে প্রতিবছরই ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হয়। তবে এবারের ২৫ ফুট উচ্চতার প্রতিমা এবং পুরাণভিত্তিক দৃশ্যপট উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। পূজার দিনগুলোতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসবেন বলে করা হচ্ছে।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শনার্থীদের নিরাপদে প্রতিমা দর্শনের সুযোগ করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের দিনগুলোতে সবান্ধবে দক্ষিণ বড়কুপট নদীরপাড় পূজা মণ্ডপে এসে ২৫ ফুট উচ্চতার ব্যতিক্রমী প্রতিমা ও পৌরাণিক দৃশ্যপট দর্শনের জন্য সবাইকে বিনম্র আমন্ত্রণ জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *