কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) – ২য় পর্যায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক বিতরণ এবং ফলজ বৃক্ষ বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কয়রার আয়োজনে ঐতিহ্যবাহী বামিয়া মন্ডল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি খুলনা বিভাগের যুগ্ন পরিচালক এ কে এম আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরডিবি খুলনা উপপরিচালক মোঃ কামরুজ্জামান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশিকুর রহমান, কয়রা থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) তনয় কুমার পাল, বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, বামিয়া মন্ডল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন, স্কুলের অভিভাবিকা কল্যাণী মন্ডল, শিক্ষার্থী কানিজ ফারজানা হিরা,ও জয়া মৃধা এবং অনুষ্ঠানে স্কলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সহ বিআরডিবি কয়রা উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply