সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
গাবুরা ইউনিয়নে মোবাইল নেটওয়ার্কের সমস্যা গ্রাহকদের অভিযোগ

গাবুরা ইউনিয়নে মোবাইল নেটওয়ার্কের সমস্যা গ্রাহকদের অভিযোগ

আল-হুদা মালী শ্যামনগর : সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কোন প্রকার নেটওয়ার্ক টাওয়ার না থাকায় মোবাইল ঘরের মধ্যে রাখলে নেটওয়ার্কই থাকে না বলে অভিযোগ। কোথাও কল করতে হলে আসতে হয় ঘরের বাইরে খোলা আকাশের নিচে। তবুও শোনা যায় না কথা। আর ইন্টারনেট তো বলতে গেলে পাওয়াই যায় না, এমন নানান ধরনের অভিযোগ করেছেন গ্রামের সকল অপারেটর সিমের গ্রাহকরা।

গাবুরায় কোন মোবাইল অপারেটর টাওয়ার না থাকায় এবং ইন্টারনেট ব্যবহারও করতে না পারায় মোবাইল কোম্পানী গুলোর উপর বেশ চটেছেন তারা।বিভিন্ন শহরের মোবাইল গ্রাহকরা সহজেই ৪জি সুবিধা পেলেও এমন সুযোগ-সুবিধা থেকে প্রতি নিয়ত বঞ্চিত হচ্ছে তারা।গাবুরা ইউনিয়নের খোঁজ খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন স্থানে গ্রাহকের কাছে মোবাইল নেটওয়ার্ক যন্ত্রণার কারণ হয়ে উঠেছে।

গাবুরার শিক্ষার্থী মুক্তা জানান,গাবুরায় মোবাইল টাওয়ার না থাকার কারণে করোনা কালীন আমাদের শিক্ষার্থীদের জন্য খুব নেটওয়ার্কের সমস্যা হয়ে ছিল। এখন বর্তমানে আমাদের অনলাইনে সপ্তাহে ২ থেকে ৩দিন ক্লাস করতে হয়। এখানকার সময় শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অনলাইনে শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে হয় বেশি। অনলাইন ক্লাসের সময় যে পরিমাণ নেটওয়ার্কের সমস্যা হয় তাতে আমরা ঠিক মতোন ক্লাস করতে পারিনা। মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে গাবুরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাও খুব নাজুক। তিনি আরো বলেন, গাবুরায় নেই বড় কোন গাড়ি চলাচলের রাস্তা এবং ভ্যান ও চলে না। হরিশখালী থেকে চাঁদনীমুখ ও চকবারা থেকে গাইনবাড়ি পথে মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এখানকার বাসিন্দাদের। বর্ষা মৌসুমে রাস্তা কর্দমাক্ত থাকায় এসব পথে মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধই থাকে। তাই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ, ও নওয়াবেকী থেকে ইঞ্জিন চালিত বোর্ডের মাধ্যমে আনা নেওয়া করতে হয়।

গাবুরা ইউনিয়নের ৯নং গ্রামের আলহাজ্ব মুনছুর মালী জানান, আমাদের গাবুরা ইউনিয়নে কোন টাওয়ার না থাকার কারণে ভালো নেটওয়ার্ক পাইনা কোন অপারেটরের সিম কার্ডে। আমি বাংলালিংক, গ্রামীণ, রবি ও এয়ারটেল সিম ব্যবহার করি কিছু সময় নেটওয়ার্ক পাওয়া যায় আবার অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তাতে কথা বলতে অনেক অসুবিধা হয়। ৪জি তো দূরের কথা মোবাইল ব্যবহার করাই বিরক্তিকর হয়েছে উঠেছে। কোথাও কোথাও ৪জি নেটওয়ার্কে প্রবেশ করলে ২জি দেখাচ্ছে। ৩জি ও পাওয়া যায় না। হঠাৎ নেটওয়ার্কও চলে যায়। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ অন্য অপারেটরদের কলেও হচ্ছে নানা ভোগান্তি। তাই মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের দাবি জানান তিনি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম জানান, কয়েক বছর আগেই ডিজিটাল যুগে পা রেখেছে বাংলাদেশ। আকাশে উঠছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। ইন্টারনেটের মাধ্যমে বেড়েছে যোগাযোগ। সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নে নেটওয়ার্ক টাওয়ার আছে কিন্তু গাবুরা ইউনিয়নে কোন প্রকার সিমের অপারেটরের টাওয়ার না থাকায় নেটওয়ার্কের অনেক অসুবিধা হয়। ২জি থেকে ৪জি আসলেও মোবাইল সেবা যাকে বলে তার সামান্য সেবাটুকু গ্রামে পাওয়া যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *