শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গাবুরা ডুমুরিয়া বাজারে। অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নির্বাচনি অফিসের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। গাবুরাসহ উপকূলীয় জনপদের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, দুর্ভোগ ও সমস্যা নিরসনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গাবুরা ইউনিয়ন বিএনপির সকল প্রযায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান
Leave a Reply