সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
গরিব কৃষকের বাড়িতে রাতের খাবার খেলেন এমপি জগলুল হায়দার

গরিব কৃষকের বাড়িতে রাতের খাবার খেলেন এমপি জগলুল হায়দার

মারুফ হোসেন (মিলন)শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

গরিব কৃষকের বাড়িতে জীর্ণশীর্ণ রান্নাঘরে বসেই রাতের খাবার খেয়েছেন সাতক্ষীরা ৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এস এম জগলুল হায়দার।
এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়ান তিনি । বিভিন্ন শ্রেণী পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সুবিধা-অসুবিধা লাঘবের চেষ্টা করেন । প্রতিদিনের ন্যায় তিনি আজ ৩০শে এপ্রিল রাত ৮ টার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নির্বাচনী এলাকার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে প্রবেশ করেন।
খোজ খবর নেওয়ার একপর্যায়ে দরিদ্র কৃষক মাইনুল ইসলামের বাড়িতে পৌঁছান সংসদ সদস্য। এলাকার এমপিকে কাছে পেয়ে কৃষক দম্পতি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং রাতের খাবার খাওয়ার আহবান জানান। তাদের আহবানে সাড়া দিয়ে ছনের তৈরী জীর্ণশীর্ণ রান্নাঘরে পিড়িতে বসেই রাতের খাবার খেয়েছেন সংসদ সদস্য এমপি জগলুল হায়দার। কৃষক দম্পতির বাড়িতে রান্না সাতা ভাত, সবজি, ছোট মাছের তরকারী, ডাউলের অসাধারন স্বাদের প্রশংসা করেন তিনি।
এ সময় কৃষক দম্পতির নিকট সংসদ সদস্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।
এসময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কুশলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, প্রধান শিক্ষক রামকৃষ্ণ মন্ডল,দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী সাইফুল্লাহ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *