কয়রা প্রতিনিধিঃ
আগামী এয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে -খুলনা-৬,(কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনােনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খুলনা জেলা বিএনপির( ভারপ্রাপ্ত) সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে এক কর্মী সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কয়রা উপজেলা বিএনপির ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কয়রা সদরের কপোতাক্ষ কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। এসময় কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স এর সভাপতিতে এবং জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, প্রধান বক্তা ছিলেন খুলনা ৬ (কয়রা – পাইকগাছা)৷ আসনের বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মোঃ মনিরুল হাসান বাপ্পী বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য মোঃ আবু সাইদ বিশ্বাস, আশরাফুল ইসলাম নুর, উপজেলা বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, এফ,এম মনিরুজ্জামান, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, গাজী সিরাজুল ইসলাম, আঃ রহিম সানা, প্রভাষক আবুল কালাম আজাদ,, জি এম রফিকুল ইসলাম, মোঃ মাজমুল হুদা,জামাল ফারুক জাফরিন, যুবদল নেতা মোতাসিন বিল্লাহ, ইছানুর রহমান, আকবর হোসেন,দেলোয়ার গাজী,আনারুল ডাবলু,কৃষক দলের আহবায়ক এস,এম গোলাম রসুল, শ্রমিক দলের সভাপতি মোঃ আকবর হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা নুরুল ইসলাম খোকা,ডিএম হেলাল উদ্দিন, ছাএদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ হাসান, মহিলা দলের সভাপতি দিলরুবা মিজান, সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা প্রমুখ। এর আগে কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি ও সকল সহযোগী সংগঠন বিশাল বিশাল মিছিল নিয়ে কপোতাক্ষ কলেজ মাঠে আসে।
Leave a Reply