সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার আংটিহারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ৮২ কেজি হরিণের মাংস রাস্তায় ফেলে পালিয়েছে পাচারকারীরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টায় উপজেলার আংটিহারা বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪টি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা ও একটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন,কোস্টগার্ড অভিযানে চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রত্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *