সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
কয়রায় সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার হুমকি

কয়রায় সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার হুমকি

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার চটকাতলা মৌজায় সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নারানপুর গ্রামের মৃত রহিম বকস গাজীর পুত্র মোঃ ফরিদ উদ্দিন গাজী মোঃ আব্দুস সামাদ গাজী, আব্দুল মাজেদ সরদারের পুত্র আব্দুস সবুর সরদার, মৃত সুরাত গাজীর পুত্র নেহাল উদ্দিন গাজী,মৃত রুহুল গাজীর পুত্র মোঃ ইদ্রিস গাজী,মৃত আরিফ গাজীর পুত্র আব্দুল ওহাব গাজী, মৃত জসিম গাজীর পুত্র মোঃ শাহজাহান গাজী,মৃত সোনা গাজীর পুত্র সিদ্দিক গাজী, মৃত বাকের আলী সরদারের পুত্র রুহুল আমিন সরদারের বিরুদ্ধে।এই ঘটনা নিয়ে এলাকাজুড়ে মানুষের মাঝে গুঞ্জন চলছে।

সর্বশেষ এ বিষয়ে নারানপুর গ্রামের মৃত জেহের গাজীর পুত্র মোঃ খালেক গাজী গত ১৩/১১/২০২৫ তারিখে কয়রা থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, চটকা তলা মৌজায় বিআরএস ৮৯,৫২,৪৬,৪৭,৩১, খতিয়ানের ও বি আর এস ১১৫,১১০,১১১,১১২,১৬৫,১৮৭,২০৬,১১৪, দাগের মধ্যে খালেক গাজীদের প্রায় সাড়ে ১৩ বিঘা জমি আছে। এই জমি তিনি তার মাতার থেকে প্রাপ্ত হয়েছেন। এরপর থেকে প্রতিবছর তিনি সরকারের খাজনা প্রদান করে ধান্য ফসল উৎপাদন করে আসছেন। বর্তমানে তাদের সাথে জমি নিয়ে ফরিদ গাজি গংদের বিরোধ সৃষ্টি হয়েছে। প্রায় সময় তারা জায়গা জমির ধান কেটে নেওয়ার পায়তারা চালাচ্ছে। আমি তাদের অন্যায় কাজে বাধা দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও লাঠি সোটা দিয়ে মারপিট করতে উদ্যত হয়। গত ইং ১২/১১/২০২৫ তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় তারা আমার জমির পাশে এসে আমার লাগানো ধান কেটে নেবে বলে হুমকি প্রদর্শন করে।যে কোন সময় তারা বেআইনে কাজ করতে পারে। সে কারণে তৃতীয় কোন পক্ষের নিকট ধান জিম্মায় রাখা একান্ত প্রয়োজন। অন্যথায় আমাদের অপূরনীয় ক্ষতি হবে। এছাড়াও চলতি মৌসুমে জমি নিয়ে গ্রাম্যভাবে অনেক শালিশ বিচারও হয়েছে। উক্ত শালিশ বিচারে তারা কোন কাগজপত্র দেখাতে পারিনি। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে জমিতে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করেছেন। তারা ধান কাটার প্রস্তুতি গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে শান্তি, শৃঙ্খলা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে ফরিদ গাজীর মোবাইল নম্বরে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

কয়রা থানার এস,আই আশিক বলেন, উভয় পক্ষকে কাগজ পএ নিয়ে থানাতে বসার জন্য ডাকা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *