সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
কয়রায় ইউপি সদস্যর বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনগত ব্যবস্থান দাবি

কয়রায় ইউপি সদস্যর বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনগত ব্যবস্থান দাবি

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সরদার আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় কুরুচিপূর্ণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ইউপি সদস্য আবু হাসান বলেন, সম্প্রতি নামসর্বস্ব একটি পত্রিকায় আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ঐ সংবাদে প্রকাশ করা হয়েছে, উত্তর বেদকাশি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে
পানির ট্যাংকি বিতরনে অর্থ লেনদেনে অভিযোগ রয়েছে ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ধরনের কোন ঘটনাই আমার জানা নেই। এ ছাড়া ঐ সংবাদে আরও যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। এ ধরনের কাজের সহিত আমি কখনও জড়িত ছিলাম না, এখনও নেই। আমি দির্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি। যার সুবাধে মানুষের কল্যানে নানামুখী কর্মকান্ড করে থাকি। আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এমন মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। এতে করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সংবাদ প্রকাশের পর তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে আমার মানসম্মান নষ্ট করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের কোন লোকজন অর্থ নেওয়ার ব্যাপারে অভিযোগ করতে পারবে না। আমি এ ধরনের কোন কাজের সাথে জড়িত নাই। এমনকি এ সকল বিষয়ে সব সময় আমি প্রতিবাদ করে থাকি। সংবাদ সম্মেলনে এ ধরনের মিখ্যা ও ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অপপ্রচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *