সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক ২৩

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক ২৩

মোংলা প্রতিনিধিঃ

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক ২৩

আজ দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২০ মে ২০২৩ সকাল ০৭০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৮৪ লক্ষ পিস চিংড়ি পোনা ও চালকসহ ২১ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা ১০৪৫ ঘটিকায় উপজেলা মৎস্য কর্মকর্তা রুপসা এর প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীত অবমুক্ত করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১৩০ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক বাইনাখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলী পুশ করার সরঞ্জমাদি (২ বালতি ময়দা গোলানো পানি, ০৭ কেজি ময়দা এবং ০৭টি সিরিঞ্জ) সহ ০২ জন ব্যবসায়ী (মোঃ শাহিন সানা-৪০ ও শ্রী জয় প্রকাশ-২৫) কে চিংড়িতে জেলী পুশকরা অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র মৎস্য কর্মকর্তা কয়রা এর নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *