সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কৈখালীতে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

কৈখালীতে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পরানপুর বাজারে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এ জনসভায় আবুল খায়ের মল্লিক এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবিরসহ শ্যামনগর উপজেলা বিএনপি,যুবদল, কৃষক দল, সেচ্চাসেবক দল, শ্রমিক দল, তাতীদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্তিত ছিলেন।
উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এ জনপদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা (বিএনপি) কাজ করছি। আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ২৫ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ বুড়িগোয়ালিনী মুন্সিগঞ্জ কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো। গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্চলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় ব্যক্তি নির্যাতিত হতে দিবো না আমি সবসময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যাবস্থা করবো। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন,গাজী শাহ আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *