সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে র‌্যাব এর অভিযানে ৭শ’ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ : ৪ ব্যবসায়ি ও ৮ নারী শ্রমিক আটক

কালিগঞ্জে র‌্যাব এর অভিযানে ৭শ’ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ : ৪ ব্যবসায়ি ও ৮ নারী শ্রমিক আটক

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

কালিগঞ্জে র‌্যাব এর বিশেষ অভিযানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৪ ব্যবসায়ি ও ৮ জন নারী শ্রমিককে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে ৭শ’ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেষিয়া নদীর ব্রীজের পাশে মাছের সেটে এ অভিযান চালানো হয়।

পরে বিকেলে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ির প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৮ নারী শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয় ও আগুনে পুড়িয়ে গাড়ির চাকার তলায় পিষ্ট করার পর ওই বাগদা চিংড়ি মাটির তলায় পুঁতে ফেলা হয়েছে।

সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িরা হলেন, আশাশুনি উপজেলার মুহষকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল হোসেন ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন।

কালিগঞ্জ উপজেলার জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল ১১ টার দিকে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের সহকারি পুলিশ সুপার নাজমুল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেসিয়া নদীর ব্রীজের পাশে অভিযান
চালানো হয়। এ সময় বেড়িবাঁধের পাশে রবিউল ইসলামের বাৎসরিক ১০ হাজার টাকায় ফরিদ হোসেন ও রেজায়ানের একটি ভাড়া নেওয়া ঘর, তার পার্শ্ববর্তী একটি ও মাছের সেটের মধ্যে
আরো একটি ঘরে অভিযান চালানো হয়। এ সময় চার ব্যবসায়ি ও আটজন নারী শ্রমিককে আটক করা হয়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ি বন্দকাটি গ্রামের রেজায়ানসহ দুইজন পালিয়ে যায়।

তিনটি ঘর থেকে জব্দ করা হয় ৭শ’ কেজি পুশকৃত বাগদা চিংড়ি, পুশ করার কাজে ব্যবহৃত কয়েকটি সিরিঞ্জ, পানি মিশ্রিত ময়দা। বিকেল ৩ টার দিকে তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ঘটনাস্থলে ছুঁটে আসেন। বিকেল ৪ টার দিকে আটককৃত চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড ও মুচলেকা দিয়ে আট নারী শ্রমিককে মুক্তি দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

এ সময় পুশকৃত ৭শ’ কেজি বাগদা চিংড়িতে কেরোসিন ও প্রেট্রোল ঢেলে আগুন জ্বালানোর পর গাড়ির চাকায় পিষ্ট করে মাটির তলায় পুঁতে ফেলা হয়।

তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িকে শুক্রবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *