সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জ:

সারাদেশের ন্যায় কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ভাড়াশিমলা ইউপি’র ঋষী কমিউনিটিতে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও নগদ অর্থ প্রদান করা হয়।
‘‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিতকরণ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বিন্দুর প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি মানুষের ন্যায়সঙ্গত পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সবার দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও এর যথাযথ প্রয়োগ অপরিহার্য।
আলোচনা সভা শেষে ঋষী কমিউনিটির অর্ধশত নারীর মধ্যে জনপ্রতি ২০০ টাকা করে প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *