সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

কালিগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

কালিগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে।

আটকৃত মাদকব্যবসায়ীরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বাহার আলীর ছেলে আবু হাসান (২৭) ও মৌতলা ইউনিয়নের চরপানিয়া গ্রামের মৃত নাছির উদ্দিন মোল্লার ছেলে মশিউর মোল্লা বাবু (৩২)।

জানাযায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে থানার উপপরিদর্শক নকিব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুদলী গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় দুদলী গ্রামের জনৈক সাইদুল ইসলামের চালের মিলের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ আবু হাসান ও বাবুকে আটক করে পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে রবিবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *