সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় আহত- ৩০

কালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় আহত- ৩০

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে স্বাধীন ক্লাসিক নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের ভাড়াশিমলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, সাতক্ষীরা থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা স্বাধীন ক্লাসিক নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় কমপক্ষে ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠায়। তবে আহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যায় তাদের মধ্য অধিকাংশই কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে সাতক্ষীরা মেডিকেল ও সদর হসপিতালে ভর্তি রেফার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *